সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দু’দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছাবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে আশায় বুক বাঁধছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। আগামী ২১ জুন দুই দিনের সফরে কুয়ালালামপুরে পা রাখবেন তিনি। সরকারপ্রধানের রাষ্ট্রীয় এই সফর ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে আনন্দের জোয়ার।