• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ফেইসবুক পোস্টে প্রতিবাদ করলেন এনসিপি নেতা তামিম আহমদ !

Arif Hussain Rabbani / ১০০৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা তামিম আহমদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে কুলাউড়ার সাম্প্রতিক একটি ভিডিও ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তামিম আহমদ লিখেন, একজন মানবিক মানুষ হিসেবে আমাদের এলাকার জাফর ভাইকে খুব ভালোভাবে চিনি। কিন্তু তিনি কুলাউড়ার সীমান্তে শহীদ মুজিবের পরিবারের কাছে গিয়ে পাটোয়ারী ভাইয়ের ইস্যু নিয়ে যে মানহানিকর ভিডিও দেশবাসীর কাছে উপস্থাপন করেছেন, তা অতি নিন্দনীয়। তিনি সচেতন মানুষ হয়েও যথাযথ যাচাই-বাছাই না করে সস্তা ভিউয়ের আশায় ভিডিওটি অনলাইনে ছেড়ে দিয়েছেন, যার ফলে নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও লিখেন “ইনশাআল্লাহ খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে আমার সামনেই জেলা এনসিপির আহ্বায়ক কিছু অর্থ সহায়তা দেন এবং জুড়ি উপজেলার আহ্বায়ক নিজ পকেট থেকে ২ হাজার টাকা প্রদান করেন। আমিও আমার কাছে থাকা ২০০/৩০০ টাকা দিয়েছি। কিন্তু ৭০০ টাকার হিসাব দেখে আমি নিজেই অবাক হয়েছি। নিজের চোখে দেখা ঘটনাকে এভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা দুঃখজনক।”

এ পোস্টের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category