• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বাংলাদেশের কথা শুনে আর্জেন্টাইন গোলরক্ষক কী বললেন:বিস্তারিত

Arif Hussain Rabbani / ১৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশের নাম শুনেই থমকে দাঁড়ালেন ‘বাজপাখি’ খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কয়েক সেকেন্ডের সেই মুহূর্তেই আবারও স্পষ্ট হয়ে উঠল বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবল-ভালোবাসার বিশেষ বন্ধন। আর্জেন্টাইন গোলরক্ষকের কণ্ঠে উঠে এল বাংলাদেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ডালাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে খেলোয়াড়েরা যখন মাঠ ছাড়ছিলেন, তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরা পড়েন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ। হেঁটে যাওয়ার সময় পেছন থেকে বাংলাদেশের একজন প্রতিবেদক ‘বাংলাদেশ’ বলে ডাক দিতেই সঙ্গে সঙ্গে ফিরে তাকান তিনি।

বাংলাদেশের নাম শুনেই মুখে হাসি ফুটে ওঠে মার্টিনেজের। কোনো দ্বিধা ছাড়াই তিনি বলেন, ‘ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’

এরপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে বলা হলে আরও আবেগঘন প্রতিক্রিয়া দেন আর্জেন্টিনার এই তারকা। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্কের ভিত্তি মূলত ফুটবল। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের লাখো মানুষের অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের উদ্‌যাপন, পতাকা মিছিল ও সমর্থকদের উচ্ছ্বাস দেখে বিস্মিত হয়েছিলেন অনেক আর্জেন্টাইন। সেই বিশ্বকাপের পর দু’দেশের মানুষের মধ্যে এক ধরনের আবেগী সংযোগ তৈরি হয়, যা এখনো অটুট রয়েছে।

মার্টিনেজও সেই ভালোবাসার কথা ভুলে যাননি। বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চায়, এ কথা শুনে তিনি বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন খুব পছন্দ করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category