• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নীলফামারী জেলা কারাগারে মমিনুর ইসলাম (৫০) নামে এক হাজতির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।

মমিনুর নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি এলাকার বাসিন্দা।

গত ডিসেম্বর মাসে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিলো।

কারাগার সূত্রে জানা যায়, মমিনুরের শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জানুয়ারি চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ৮ জানুয়ারি অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেল সুপার রফিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category